সাংবাদিক আলতাফকে স্মরণে নিউ ইয়র্কে
২৬ জানুয়ারি- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক সভা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।
২৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সভা হবে বলে জানানো হয়েছে।
গত ২৪ জানুয়ারি ঢাকায় মারা যান সাংবাদিক আলতাফ। তার বয়স হয়েছিল ৬২ বছর।
তার মৃত্যুতে নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা শোক জানিয়েছে।
