মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী শহীদুজ্জামান মারা গেছেন
সিঙ্গাপুরের বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রতিষ্ঠাতা সদস্য এবং মুক্তিযোদ্ধা মুন্সী শহীদুজ্জামান ১৯ জানুয়ারি মারা গেছেন।
সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের (বিডিচ্যাম) পাশাপাশি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সদস্য মুন্সী শহীদুজ্জামান মঙ্গলবার সকালে মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মুক্তিযোদ্ধা মুন্সী শহীদুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনার মাহবুব উজ জামান। তিনি বলেন, ‘তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। সেই সাথে এই মুক্তিযুদ্ধার শোকার্ত পরিবারের জন্য রইল আমাদের সমবেদনা।’
আরও শোক জানিয়েছেন সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সহ-সভাপতি এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মো.সাহিদুজ্জামান। তিনি বলেন ‘শহীদুজ্জামান ছিলেন একজন মুক্তিযুদ্ধা, একজন সংগঠক। সকল সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার স্বক্রিয় অংশগ্রহণ থাকতো।’ তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুন্সী শহিদুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন সিঙ্গাপুরের বাংলা পত্রিকা ‘বাংলার কন্ঠ’র সম্পাদক এ কে এম মহাসিন। তিনি বলেন ‘সিঙ্গাপুরে বাংলাদেশিদের সামনের দিকে এগিয়ে নিতে মুন্সী শহিদুজ্জামানের ভূমিকার কথা সবসময় সবাই স্বরণ করা হবে।’
আরও শোক প্রকাশ করেন বিডিচ্যাম’র সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম মনি ও মো.আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হক, সামাজকল্যাণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
