২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

বাহরাইনের শ্রমবাজার কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধিরা এতে অংশ নেন।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবা সহজলভ্য করতে ও সচেতনতা বাড়াতে দ্বিতীয়বারের মতো মোবাইল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার দেশটির ঈসা টাউনে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পে প্রবাসীরা বিভিন্ন কনস্যুলার ও শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা নেন।

এতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। 

তিনি প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেন। 

রাষ্ট্রদূত বলেন, “প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে দূতাবাস এ ধরনের মোবাইল সেবা চালু করেছে।”

ক্যাম্পে উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রমবাজার কর্তৃপক্ষ (এলএমআরএ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (এনপিআরএ)-এর প্রতিনিধিরা।

প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ভিসা সংশোধন, ট্র্যাফিক আইন, স্বাস্থ্যসেবা ও শ্রম অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শও প্রবাসীরা এ ক্যাম্প থেকে নেন। ঈসা টাউন ছাড়াও তুবলি, জিদআলি ও সালমাবাদসহ আশপাশের এলাকার শতাধিক প্রবাসী বাংলাদেশি ক্যাম্পে অংশ নেন।