‘অপপ্রচার’ রুখতে বাহরাইনে বিএনপি সমর্থকদের সভা
নেতাদের নিয়ে ‘কটূক্তি ও অপপ্রচার’ রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি বলে মত দেন তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘অশোভন মন্তব্য এবং দলের বিরুদ্ধে অপপ্রচার’ রুখতে বাহরাইনে প্রতিবাদ সভা করেছে বিএনপি সমর্থকরা।
নেতাদের নিয়ে ‘কটূক্তি ও অপপ্রচার’ রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি বলে মত দেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুবদল সভাপতি মোস্তাক আহমেদ। সঞ্চালনা করেন লিমন আহমেদ ও আব্দুল্লাহ মামুন।
প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য দেন শাহনেওয়াজ। আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিদ্দিকি, জ্যেষ্ঠ সহ-সভাপতি মিজানুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মানামা মহানগর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা ও হারিজ খলিফা।
উপস্থিত ছিলেন সালমাবাদ শাখার সভাপতি জিয়াউল হক জিয়া, দুলাল তালুকদার, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন সাগর, বোরহানউদ্দিন, জাহাঙ্গির ভূঁইয়া, জাহাঙ্গির আলম, ফয়সাল আহমেদ, সোহাগ মজুমদার, আব্দুল হালিম, নাসির উদ্দিন ও ফরহাদ হোসেন।
