২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী ঢাবি অ্যালামনাইয়ের মিলনমেলা নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সংগঠনের সদস্যরা এতে যোগ দেন।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:03 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ’ (ডিইউএএ)-এর বার্ষিক নৈশভোজ।

শুক্রবার সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সংগঠনের সদস্যরা যোগ দেন।

ডিইউএএ সভাপতি এস. এম. আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহুল আমিন সরকারের সঞ্চালনায় নৈশভোজে সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তাদের মধ্যে ছিলেন সাঈদ-উর বর, প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী সারওয়ারুল হাসান, নাসির আলী খান পল, মুর্শেদ আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, আজিজুল হক মুন্না, মোহাম্মদ হোসেন খান, মোল্লা মনিরুজ্জামান, বার্ষিক ডিনার কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ইউসুফ আলী, সংবাদকর্মী মো. আবুল কাশেম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারাও শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাংস্কৃতিক সম্পাদক শামসুন নাহার নূপুর। সংগঠনের সদস্যদের ছেলে–মেয়েরা পরিবেশন করেন দেশের গান, আর কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা ও আজিজুল হক মুন্না।

অনুষ্ঠানের সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন তাজুল ইসলাম, সাইফুল ইসলাম ভূঁইয়া, আজহার আলী খান, ইকবাল মুর্শেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।