ফ্রান্সে হয়ে গেল বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪টি দলে খেলেন ৪৮ জন খেলোয়াড়।
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘আইছা কাপ অ্যান্ড ইউরো ব্যাডমিন্টন টুর্নামেন্ট’।
রোববার দিনব্যাপী প্যারিসের কাছে সুসি-এন-ব্রি শহরের একটি ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রবাসী সংগঠন ‘চান্দলা নিউ স্টার ক্লাব, বিয়ানীবাজার’ এর উদ্যোগে এতে ফ্রান্স, যুক্তরাজ্য ও মাল্টাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে বাংলাদেশিরা অংশ নেন। ২৪টি দলে খেলেন ৪৮ জন খেলোয়াড়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ‘ব্যাডমিন্টন হাউজ, সিলেট’ দলের জয়নাল আবেদিন ও সাকিল খান জুটি। রানার্সআপ হয়েছেন ‘পাকশাইল স্পোর্টিং ক্লাব, বড়লেখা’ দলের জয়নুল আহমদ ও এন এইচ সমরাজ জুটি।
দুই দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ‘আইসা প্রো’ এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ কয়েছের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি ব্যবসায়ী মিয়া মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন লোকমান আহমদ আপন, হাসান ইব্রাহিম, চান্দলা নিউ স্টার ক্লাবের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ লিটন এবং টুর্নামেন্টের পরিচালক আকমল হোসাইন।
