বাহরাইনে বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
‘ভুয়া তথ্য ও অপপ্রচার’ রোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।
প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইন’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী মানামায়।
শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে এ সভা আয়োজন করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী।
আলোচনায় সংগঠনের কার্যক্রম, প্রবাসী সাংবাদিকদের ভূমিকা, প্রবাসীদের কল্যাণে যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় হয়।
শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন স্বপন মজুমদার, মাহির তালুকদার, মোহাম্মদ মনির হোসেন ও সুকান্ত দেব। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়জুল ইসলাম ফয়সাল।
সভায় বক্তারা প্রবাসীদের সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং অপপ্রচার রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান।
