২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

তাদের বিশ্বাস, ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত হবে।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 01:25 AM

Updated : 26 Aug 2026, 12:40 PM

'রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট প্যারিসে বিতরণ করেছেন ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা।

সোমবার বিকেলে বাংলাদেশি অধ্যুষিত লা কর্নভ এলাকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল হক রাসেল, ফ্রান্স যুবদলের সভাপতি প্রার্থী শেখ নুরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল হাসান, শিব্বির আহমদ, আব্দুল কাইয়ুম, হারুন আহমদ, কফিল আহমদ, আশিকুজ্জামান আশিক ও সাহেদ আহমদ।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ হিসেবে ৩১ দফা ঘোষণা করেন। সেখানে নাগরিকের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এই বার্তাগুলো শুধু দেশের মানুষের কাছে নয়, প্রবাসীদের মধ্যেও পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ লিফলেট বিতরণ কার্যক্রম। তাদের বিশ্বাস, ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত হবে।