২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটির ‘বিজয় উৎসব’

উত্তর আমেরিকায় প্রবাসীদের এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটির ‘বিজয় উৎসব’
সহকর্মীদের পাশে নিয়ে বক্তব্য দিচ্ছেন আতাউর রহমান সেলিম।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 01:34 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

‘বিজয় উৎসব’ করেছে উত্তর আমেরিকায় প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডে একটি অডিটরিয়ামে এ আয়োজন করেন তারা।

গত ২৭ অক্টোবর ১৮ হাজার ভোটারের নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হন সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা। সভাপতি পদে আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনেওয়াজ, পরিচালনা করেন তোফায়েল আহমেদ।

নিউ ইয়র্কে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ এবং বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠান আয়োজনের উদ্যোগের কথা জানান ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের নেতারা।