জার্মানিতে হয়ে গেল আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা
এতে অংশ নেন প্রায় ৫০ হাজার আহমদী।
বিশ্বে ন্যায়নীতি ও শান্তি স্থাপনের আহ্বান জানিয়ে হয়ে গেল আহমদীয়া মুসলিম জামা’ত জার্মানির ৪৯তম বার্ষিক জলসা।
শুক্রবার জার্মানির মেনডিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকার সঙ্গে আহমদীয়া পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জলসা উদ্বোধন করেন সেখানকার আমির আব্দুল্লাহ ওয়াগিস হাউজার।
রোববার যুক্তরাজ্য থেকে বিশ্ব আহমদীয়া খলিফা হযরত মির্যা মাসরূর আহমদের (আই.) বক্তব্যের মধ্য দিয়ে জলসার সমাপ্তি হয় বলে আহমদীয়া জামা’ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, জার্মানির এ বৃহত্তম মুসলিম সম্মেলনে সমবেত হয়েছিলেন প্রায় ৫০ হাজার আহমদী। কুরআনের সৌন্দর্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) অতুলনীয় আদর্শ, সোশাল মিডিয়ার মন্দ প্রভাব থেকে রক্ষার উপায়, খিলাফত ও আহমদীয়া জামাতের মাঝে পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্রপূর্ণ পারিবারিক জীবন, ফিলিস্তিনি মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য আহমদীয়া মুসলিম জামা'তের অবদান ইত্যাদি বিষয়ে জলসায় আলোচনা হয়।
