২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের নতুন কমিটি

সংগঠনের চতুর্থ সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

নিউ ইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের নতুন কমিটি
হাফিজুল হক ও জাকির হোসেন বাচ্চু।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 12:08 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

হাফিজুল হককে সভাপতি এবং জাকির হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করেছে ‘প্রগ্রেসিভ ফোরাম, ইউএসএ’।

রোববার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সংগঠনের চতুর্থ সম্মেলন থেকে এ ঘোষণা আসে। 

অপর কর্মকর্তারা হলেন: ভাইস প্রেসিডেন্ট শামসাদ হুসাম, আশীষ রয়, সৈয়দ রেজাউল করিম, শেখ আকতারুল ইসলাম, নওশাদ শাহ আজাদ ও গিয়াসউদ্দিন বাবুল, সহ-সাধারণ সম্পাদক-হিরু চৌধুরী এবং সুলেখা পাল, আন্তর্জাতিক সম্পাদক মিনহাজ আহমেদ সাম্মু, সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি, প্রকাশনা সম্পাদক সাকি সেবুক্তাগীন, সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ বিপুল কুমার শাহ। 

সদস্যরা হলেন- আব্দুল হক খান সামাদ, মিল্টন বড়ুয়া, ইলা চন্দ্র, কাকলি বিশ্বাস, মোর্শেদুল হাকিম শুভ্র ও মোকলেস মুন্তাসির। 

নিউ ইয়র্ক থেকে সদস্যরা হলেন খোরশেদুল ইসলাম, ওবায়দুল্লাহ মামুন, আলিমউদ্দিন, রিনা সাহা, আজিজুল হক, মোসাব্বির আলী, গাজী গোলাম মোস্তফা, তাহমিনা শহিদ, সঞ্জীবন সরকার, আব্দুল বারি, জুলফিকার হোসেন বকুল, লিয়াকত ইলাহি, কল্লোল দাস, প্রতিমা সরকার, আব্দুল্লাহ চৌধুরী ও আলমগীর কবির।  

নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের সাবেক প্রধান নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হাফিজুল হক। গান শোনান উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র ও অতিথি শিল্পী রেজা রহমান।