২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রবাসীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবীরা

দিনটি উপলক্ষ্যে রাজপথে চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। পথচারীরা থমকে দাঁড়িয়ে সেগুলো দেখেন।

নিউ ইয়র্কে প্রবাসীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবীরা
নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে শিল্পীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 08:12 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘স্বাধীনতা শব্দের রণসংগীত’ শিরোনামে অনুষ্ঠান করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার নিউ ইয়র্ক সময় প্রথম প্রহরে এ আয়োজন করে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকা’।

প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান, কবি শামসুর রাহমান, লেখক সৈয়দ শামসুল হক ও মুমু আনসারীর রচনার অংশবিশেষ নিয়ে লেখা ‘স্বাধীনতা শব্দের রণসংগীত’ পাণ্ডুলিপি বিনির্মাণ, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন জোটের আহ্বায়ক মিথুন আহমেদ। সংযুক্ত নির্দেশনায় আবির আলমগীর ও সেমন্তী ওয়াহেদ।

বিভিন্ন পর্বে অংশ নেন আশরাফুল হাসান বুলবুল, মিনহাজ আহমেদ, পারভিন সুলতানা, সাবিনা হাই উর্বি, শামা শ্যামলিপি, মুমু আনসারী, তাহরিনা পারভিন প্রীতি ও স্বাধীন মজুমদার। প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন মাহফুজা আহমেদ।

এছাড়া দিনটি উপলক্ষ্যে রাজপথে চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। পথচারীরা থমকে দাঁড়িয়ে সেগুলো দেখেন।