১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য সম্মেলন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এ আয়োজন করে ‘শোটাইম মিউজিক’।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 02:14 PM

Updated : 15 Dec 2022, 02:14 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন’।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে রোববার জ্যামাইকায় একটি পাবলিক স্কুলে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘শোটাইম মিউজিক’।

সম্মেলন উদ্বোধন করেন বেলাল বেগ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল চিত্রাঙ্কন, গান, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ূন, হুমায়ূন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম, আবৃত্তি, আমার আছে জল, হুমায়ূন স্মৃতিচারণ এবং গল্পে গল্পে হুমায়ূন।

আগামী জুনে ৩-৪ তারিখ দু’দিনব্যাপী এ সম্মেলন 'বর্ধিত কলেবরে' আয়োজনের ঘোষণা দেন ‘শোটাইম মিউজিক’-এর মালিক আলমগীর খান আলম।