২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের কাছে আয়েবার ৭ দফা দাবি

প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের আহ্বান জানায় ইউরোপে বাংলাদেশিদের সংগঠনটি।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 03:12 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (আয়েবা) অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে।

সংগঠনের একযুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকালে ফ্রান্সের প্যারিসের আয়েবা সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের আহ্বান জানান তারা।

তাদের উত্থাপিত দাবিগুলো হলো-

১. ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই পাওয়া সহজ করা।

২. বিদেশে প্রতিটি দেশে বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন ও কনস্যুলেট দালালমুক্ত করে সেবার মান নিশ্চিত করা।

৩. জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড দেওয়া।

৪. প্রবাসীদের যার যার দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেওয়ার ব্যবস্থা।

৫. জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ।

৬. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব এবং দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ।

৭. বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ এবং অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট মূল্যহ্রাস।

আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন এবং বাংলাদেশ কো-অর্ডিনেটর তানবির সিদ্দিকী।