ওমানে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাহ উল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা।
রোববার মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান আজিমুল হক বাবুল (সিআইপি)-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই সাক্ষাতে নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ওমান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, আব্দুর রহিম ও মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মজুমদার ও আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী সরকার, কোষাধ্যক্ষ মো. মাহবুবুল আলম, ওয়েলফেয়ার সেক্রেটারি কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং ম্যানেজার মোক্তার হোসেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খন্দকার মিসবাহ উল আজিম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একইসঙ্গে তিনি ক্লাবের সর ইতিবাচক ও সেবামূলক কার্যক্রমে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
