Published : 12 May 2026, 06:24 PM
প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।
আগামী জুন থেকে এ পথে ফ্লাইট চলবে বলে সোমবার নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্সটির গ্লোবাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার বলেন, অক্টোবর পর্যন্ত প্রথম চার মাস সপ্তাহে চারটি করে ফ্লাইট ঢাকা-আবুধাবি-নিউ ইয়র্ক পথে চলবে। এ সময়ে কাঙ্ক্ষিত যাত্রী মিললে তা স্থায়ী রূপ পাবে।
কোম্পানির সেলস ডিরেক্টর এম বরকত আলী বলেন, “ঢাকা থেকে মধ্যপ্রাচ্য হয়ে-জেএফকে রুটে চলাচলকারী অন্যান্য এয়ারওয়েজের তুলনায় ইতিহাদের ভাড়া যেমন কম, তেমনইভাবে সেবার মান অনেক ভালো। ফ্লাইটের ভেতরের আসনগুলোও সুবিন্যস্ত করা হয়েছে।”