২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে জন্মসনদ দিয়ে পাসপোর্ট সংশোধনের সুযোগ প্রবাসীদের

অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করেও এ সেবা পাওয়া যাবে।

কুয়েতে জন্মসনদ দিয়ে পাসপোর্ট সংশোধনের সুযোগ প্রবাসীদের
কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

মঙ্গলবার দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পাশাপাশি অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।”

ফলে যেসব প্রবাসী বাংলাদেশি এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা অনলাইন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ জুনের পর শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে।