২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

৪৭তম মিশন হিসেবে এ সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক চৌধুরী, সৌদি আরব থেকে

Published : 19 Sep 2024, 12:04 PM

Updated : 01 Sep 2026, 10:59 AM

এক নজরে

৪৭তম মিশন হিসেবে এ সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট।

৪৭তম মিশন হিসেবে সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কনস্যুলেট জেনারেলের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কনসাল জেনারেল মো. মাইনুল কবির।

প্রকল্পের সহকারী পরিচালক সুমিরিয়ার সাদেকিন বলেন, “আবেদনকারীরা ৫ বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনপ্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।”

কনসাল জেনারেল মো. মাইনুল কবির বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ই- পাসপোর্টের গুরুত্ব তুলে ধরেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদেরকে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

উদ্বোধনের দিন কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন কনসাল জেনারেল। আবেদনকারী সেবাগ্রহীতাদের মধ্যে কয়েকজন তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ই-পাসপোর্টের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা।