নিউ ইয়র্কে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মানববন্ধন
বক্তারা গোপালগঞ্জে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংস ঘটনার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সমর্থকরা।
বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ এবং ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন এবং এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তারা অভিযোগ করেন, “দেশে মতপ্রকাশের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে এবং রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, উপদেষ্টা প্রদীপ কর ও শাহানারা রহমান, আব্দুল কাদের মিয়া, রেফায়েত চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু, স্বীকৃতি বড়ুয়া, গোপাল সান্যাল, তুলি ইলিয়াস, ফকির ইলিয়াস, গোলাম কিবরিয়া আলী আহসান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, শেখ জামাল, শাহ বখতিয়ার, জালালউদ্দিন জলিল, দরুদ মিয়া রনেল, নুরুজ্জামান সরদার, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মো. জাফরউল্লাহ, অজিৎ ভৌমিক, সাখাওয়াত হোসেন চঞ্চল, জুয়েল আহমেদ, মাহফুজুল হক, জাহিদ হোসেন ও হৃদয় মিয়া।
অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
