১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শারজাহে প্রবাসী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

ফাইনালে সিলেটকে ২-১ গোলে পরাজিত করে তারা।

বিডিনিউজ২৪

আমিনুল হক, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 07:44 AM

Updated : 26 Aug 2026, 03:32 PM

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রবাসীদের ‘স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ চট্টগ্রাম এফসি চ্যাম্পিয়ন হয়েছে। 

উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা সিলেট এফসিকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

বৃহস্পতিবার রাতে শারজাহ ওয়ান্ডারার্স স্পোর্টস ক্লাব মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিজয়ী দল পুরস্কার হিসেবে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি পায়।

শারজাহের সংগঠন ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১২টি দল অংশ নেয়। প্রায় দুই মাসব্যাপী এই প্রতিযোগিতা শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করা হয় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার। 

তিনি বলেন, “প্রবাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাত গভীর পর্যন্ত দর্শকদের উপস্থিতি প্রবাসীদের সম্পৃক্ততারই প্রমাণ।”

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও দুবাই সমিতির সহ-সভাপতি ইয়াকুব সৈনিকসহ কমিউনিটির বিভিন্ন নেতা ও ক্রীড়া সংগঠকরা।