২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নিউ ইয়র্কে বিএনপির র‌্যালি

শহীদদের স্মরণ এবং নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নিউ ইয়র্কে বিএনপির র‌্যালি
নিউ ইয়র্ক স্টেট বিএনপির র‌্যালিতে বক্তব্য দিচ্ছেন অলিউল্লাহ আতিকুর রহমান।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 11:04 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি।

সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এই কর্মসূচির মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের স্মরণ, নির্বাচন নিয়ে প্রবাসীদের উদ্বেগ এবং অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য নেতৃত্ব বিষয়ে মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাইদ।

বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, নিউ ইয়র্ক স্টেট বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ও সৈয়দা মাহমুদা শিরিন।

নিউ ইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির র‌্যালিতে সমাপনী বক্তব্য দিচ্ছেন সোহরাব হোসেন।

নিউ ইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির র‌্যালিতে সমাপনী বক্তব্য দিচ্ছেন সোহরাব হোসেন।

এর আগে, রোববার একই স্থানে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বদিউল আলম। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।