২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুয়েতে বাংলাদেশের পর্যটন প্রদর্শনী

বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন।

কুয়েতে বাংলাদেশের পর্যটন প্রদর্শনী

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও অতিথিরা

আ হ জুবেদ

কুয়েত থেকে

Published : 08 Mar 2024, 07:47 PM

Updated : 08 Mar 2024, 07:47 PM

বাংলাদেশ ও কুয়েতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশটিতে পর্যটন প্রদর্শনী করেছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার কুয়েতের আল-শহীদ পার্কের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের পর্যটন খাতকে বিদেশিদের কাছে তুলে ধরে তারা।

এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতের পর্যটন খাতের সহকারী আন্ডার সেক্রেটারি ওসামা এইচ. আল মিখাইল।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রদর্শনী শুরু হয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা উপভোগ করতে অতিথিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

প্রদর্শনীতে বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলো নিয়ে নির্মিত অডিও-ভিজ্যুয়াল এবং রঙিন পোস্টার, ব্যানার, ফটোগ্রাফ ও হস্তশিল্প ইত্যাদি প্রদর্শিত হয়। এছাড়া বাংলাদেশের প্রসিদ্ধ পর্যটনকেন্দ্রগুলো নিয়ে প্রকাশিত পুস্তিকা, ট্রাভেল ম্যাপ ও ট্রাভেল গাইড ইত্যাদি অতিথিদের মাঝে বিতরণ করা হয়।

দূতাবাস সূত্র জানায়, আসছে এপ্রিল মাসে কুয়েতে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাদের।