১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

জীবিকার তাগিদে প্রায় ৮ বছর আগে পর্তুগালে আসেন তিনি।

পর্তুগালে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
নিহত কানু রায় (৩২)

বিডিনিউজ২৪

শাহ মুহাম্মদ তানভীর, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 10:50 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত কানু রায় (৩২) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ইতালির ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ফারুক সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন কানু। পথে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে কানু আহত হন।

দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রবাসীরা জানান, জীবিকার তাগিদে প্রায় ৮ বছর আগে কানু ইউরোপের দেশ পর্তুগালে আসেন। বাংলাদেশে তার বাবা-মামা, আরও তিন ভাই ও দুই বোন আছেন।