১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন করল ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’

বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহাম্মেদ এবং আবুল বাশার চুন্নুকে দেওয়া হয় সম্মাননা।

নিউ ইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন করল ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’
নিউ ইয়র্কের ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের’ সমাবেশে গান পরিবেশন করছেন শিল্পীরা

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 10:44 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’। যেখানে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় সম্মাননা। 

গেল ২৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের মিলনায়তনে আয়োজনটি হয়েছে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবিতা দাসের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনা করেন মুনমুন সাহা ও সুস্মিতা সেন।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহাম্মেদ এবং আবুল বাশার চুন্নুকে দেওয়া হয় সম্মাননা।

নিউ ইয়র্কের অ্যাসেম্বলিম্যান স্টিভ্যান রাগা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “বহুজাতিক সমাজে বাঙালিরা আপন মহিমায় উদ্ভাসিত হচ্ছেন। আমার অফিস সবসময় বাংলাদেশিদের পাশে রয়েছে।” 

বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে 

বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে

অন্যতম বিশেষ অতিথি ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র সিইও আলিম খান আকাশ খান বলেন, বাংলা সংস্কৃতি লালন ও বিকাশে সবিতা দাসের নিরন্তর প্রয়াস আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে। 

সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন রুনা সাহা, রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, অঙ্কিতা বিশ্বাস, শিলা চন্দা,আয়শা খান, ফারজিন স্বর্ণা, সোমা রোজারিয়ো, মিতা ঘোষ, মিলি বসাক, আইভি রহমান, রুবাইয়া শবনম, চমেন আফরোজ জুঁই সুস্মিতা হালদার, মিলি বসাক, দেবি সরকারসহ আরও কয়েকজন। তবলায় সঙ্গত করেন তপন মোদক। যন্ত্রী মধ্যে ছিলেন তাঞ্জিন সজীব, নিক্সনসহ কয়েকজন। 

স্বাগত বক্তব্য রাখছেন ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের’ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবিতা দাস

স্বাগত বক্তব্য রাখছেন ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের’ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবিতা দাস

মুক্তিযোদ্ধাগণকে উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানোর পর ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রূপন্তী, অথরা ঘোষ এবং পূর্ণা দেব। 

স্বাধীনতা দিবসের সমাবেশে পিঠা প্রদর্শনীরও আয়োজন করা হয়।