Published : 16 Jun 2026, 02:12 PM
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং এ কে এম রহমতুল্লাহ স্মরণে নিউ ইয়র্কে শোক সভা করেছে আওয়ামী লীগ সমর্থকরা।
রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ আয়োজন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি রফিকুর রহমান রফিক।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার এবং বিএফইউজের সাবেক মহাসচিব শাবান মাহমুদ।
অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল।
বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, “ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে দমনের নামে নেতা-কর্মীদের ওপর চড়াও হচ্ছে এবং মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি করছে।”