যুক্তরাষ্ট্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের নতুন কমিটি
২০২৬-২০২৭ বর্ষের জন্য কার্যনির্বাহী এ কমিটির ঘোষণা আসে।
মেঘনা পালকে সভাপতি এবং প্রশান্ত মল্লিক অয়নকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা’ (জোয়া)’।
রোববার নিউ ইয়র্কের একটি পার্টি হলে সংগঠনের সভায় ২০২৬-২০২৭ বর্ষের জন্য কার্যনির্বাহী এ কমিটির ঘোষণা আসে।
কমিটির অপর কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, লিটু আনাম ও তামান্না শবনম পাপড়ি।
সদস্যরা হলেন- মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, রুহুল আমিন, অফ্রোদিতি পান্না, মোহাম্মদ নাসির, শামীমারা বেগম, মোস্তফা শারমিন, শারমিন আক্তার রেক্সোনা ও রাজেশ রায়।
উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জকি, হুমায়ুন কবির, সুজিত পল, হাবিব রহমান ও শামীম আল সাইদুজ্জামান।
নতুন সভাপতি মেঘনা পাল বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের, সেটি আমেরিকার মাটিতে হলে দায়বদ্ধতা আরো বেড়ে যায়।”
সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন বলেন, “সংস্কৃতির রাজধানী হিসেবে আমাদের দায়িত্ব অনেক, কাজের ক্ষেত্রও বিশাল, সবার সহযোগিতা চাই।”
বিদায়ী সভাপতি শামীমারা বেগম ও সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন।
