যুক্তরাষ্ট্রে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক
‘আমাদের ঢাকা আমাদের অহংকার’ স্লোগানে এ উৎসব করেন তারা।
যুক্তরাষ্ট্রে ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, ইউএসএ’ এর ২০২৪-২৬ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি হোটেলের বলরুমে ‘আমাদের ঢাকা আমাদের অহংকার’ স্লোগানে এ উৎসব করেন তারা।
নতুন কমিটির সভাপতি দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাদের শপথ পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আমানউল্লাহ আমান।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউ অর্লিন্স ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক মোস্তফা সরোয়ার।
এসময় উপস্থিত ছিলেন খায়রুল আলম, আব্দুল আজিজ, নুরুল আজিম, মো. রব মিয়া, রুহুল আমিন সিদ্দিকী ও ইনামুল হক।
