ঘানার জৌলু স্টেডিয়ামে বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট
এতে অংশ নেয় চারটি দল—পদ্মা, মেঘনা, যমুনা ও তিস্তা।
এতে অংশ নেয় চারটি দল—পদ্মা, মেঘনা, যমুনা ও তিস্তা।
ঘানার রাজধানী আক্রার জৌলু স্টেডিয়ামে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ফুটবল টুর্নামেন্ট।
শনিবার বিকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়।
বাংলাদেশ কমিউনিটি ঘানার সভাপতি মো. আওরঙ্গজেব টুর্নামেন্ট উদ্বোধন করেন।
তিনি বলেন, “এ ধরনের আয়োজন প্রবাসে পারস্পরিক সহমর্মিতা ও দেশের প্রতি দায়বদ্ধতা জোরদার করে।”
টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল—পদ্মা, মেঘনা, যমুনা ও তিস্তা।
ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যার পর টুর্নামেন্টে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি দল শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণের মধ্য দিয়ে খেলা পরিচালনা করে।
দর্শকদের উপস্থিতি এবং সমর্থনে স্টেডিয়ামজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। অনেকেই জানান, প্রবাসে এ ধরনের আয়োজন বাংলাদেশকে কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেয়।
বাংলাদেশ কমিউনিটি ঘানা জানিয়েছে, প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন চলবে।
