২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের সংবাদে নিউ ইয়র্কে মিষ্টি বিতরণ

অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সংবাদে নিউ ইয়র্কে আনন্দ-সমাবেশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন’-এর ব্যানারে মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করেন তারা।

সমাবেশ সঞ্চালনা করেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা আব্দুল কাদের। অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।

গিয়াস আহমেদ তার বক্তব্যে দাবি করেন, “শেখ হাসিনা ক্ষমতায় এসে এরশাদ, জামায়াত ও এক-এগারোর কুশীলবদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছেন এবং দীর্ঘসময় ক্ষমতায় থেকে গণতন্ত্রের ক্ষতি করেছেন।”

তার ভাষায়, “যেসব কার্যকলাপ স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া যৌক্তিক।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রিটা রহমান, এম এ সবুর, মনিরুল ইসলাম, দেওয়ান কাউসার, শাহাদত হোসেন রাজু, নীরা রাব্বানী, মো. হারুন মিয়া, হাসান সিদ্দিক, নূর আমিন ও আবুল কালাম।

বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের স্থান নেই। এখন সময় এসেছে অতীতের শাসনকালে সংঘটিত অনিয়ম ও নিপীড়নের বিচার নিশ্চিত করার।”