২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশি প্রকৌশলী-স্থপতিদের পুনর্মিলনী

এ আয়োজন করে ‘ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ (ইএবি)’।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

সংযুক্ত আরব আমিরাতে পুনর্মিলনী করেছে দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের সংগঠন ‘ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ (ইএবি)’।

সংগঠনটির আবুধাবি শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষ্যে শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ আয়োজন করেন তারা।

আবদুল আউয়াল ও পারভিন জলির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আহমেদ হোসেন চৌধুরী। 

শুরুতে সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইজাজ কলিম স্বাগত বক্তব্য দেন এবং নতুন সাধারণ সম্পাদক রেজাউল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন।

বাংলাদেশে অবস্থানরত সংগঠনের সভাপতি আফজাল হুসাইন ভূঁইয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্য দেন হামিদুল হক, আবু ইস্কান্দার, জাকির হোসাইন খান, মুজিবুর রহমান, মির্জা আমিনুল ইসলাম, এস এম পলাশ, শাহ ইমরান, জাকির হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইসমাইল, আমিনুল ইসলাম লাভলু, নাসির আহমেদ তুহিন, হোসাইন জামিল, আব্দুল হাই, শাহাদাত হোসাইন ও মোস্তফা সিরাজ।

অনুষ্ঠানে ইজাজ কলিম নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং নতুন সাধারণ সম্পাদক রেজাউল হাসান সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।