২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোয় ‘রবিচর্চার’ আয়োজনে রবীন্দ্রনাথকে স্মরণ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘রবিচর্চার’ প্রধান উদ্যোক্তা সঞ্জীব মুখার্জী।

টরন্টোয় ‘রবিচর্চার’ আয়োজনে রবীন্দ্রনাথকে স্মরণ
ছবি: কপিল দত্ত

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘রবিপ্রণাম’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে  ‘রবিচর্চা’ নামে পরিচিত সংগঠন ‘টেগোর রিসার্চ সার্কেল, কানাডা’।

রোববার টরন্টোয় এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে ছিল আলোচনা, সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘রবিচর্চার’ প্রধান উদ্যোক্তা সঞ্জীব মুখার্জী।

আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শাহজাহান কামাল, মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া,  মিতুল দত্ত ও অনিন্দ্য ব্যানার্জী। কবিতা আবৃত্তি করেন শেখর-ই গোমেজ ও মুনিমা শারমিন।

একক নৃত্য পরিবেশনায় ছিলেন দেবলীনা বসাক। এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করে ‘সুরাঞ্জলির’ শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করেন পারমিতা রায় ও তার দল।

দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের উত্তরীয় পরিয়ে দেন দিলীপ চক্রবর্তী।