২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতীত সাক্ষী ভাওয়াল রাজবাড়ি

গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি নামে একটি জমিদার বাড়ি আছে। কথিত আছে এই জমিদারি ছিল বাংলাদেশের দ্বিতীয় বড় জমিদারি। এই জমিদারি বিলুপ্ত হয়ে গেলেও রয়ে গেছে কালের সাক্ষী জমিদার বাড়িটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মোঃ সাজ্জাদ মাহমুদ(১৫), প্রিজম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 09:07 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

আমার নাম মো. সাজ্জাদ মাহমুদ।আমার বাড়ি গাজীপুরে। আমার বাড়ির পাশে ভাওয়াল রাজবাড়ি। আর এই ভাওয়াল রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন শ্রী নারায়ণ রায়। আজ আমরা ভাওয়াল রাজবাড়ি সম্পর্কে কিছু জানব। ৫ লক্ষ প্রজা ও ১৫০০ কিলোমিটার এলাকা নিয়ে এই ‘রাজত্ব’ (জমিদারি) ছিল। এই রাজবাড়িটি এখন জেলা প্রসাশকের কার্যালয়। (কথিত আছে) পুত্র সন্তানের অভাবে এই রাজবাড়ির বিলুপ্ত ঘটে । বাড়িটির পাশে একটি মন্দির আছে যা ভাওয়াল রাজা বানিয়ে ছিলেন। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী। কিন্তু এটি গাজীপুরের বেশিরভাগ মানুষের অজানা।