১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা দশমবারের মত সভাপতি হয়েছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

আওয়ামী লীগের নতুন কমিটিকে নিয়ে রোববার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 03:01 PM

Updated : 25 Dec 2022, 03:10 PM

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দলের নতুন কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ। 

রোববার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি। 

Image

আওয়ামী লীগের সম্মেলনের পরদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। 

পরে কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন করেন শেখ হাসিনা। 

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের নতুন কমিটি নির্বাচন হয়। তাতে টানা দশমবারের মত সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন। 

পুরানো খবর:

পরিবর্তনে গেলেন না শেখ হাসিনা, কমিটি অপরিবর্তিতই

পুরানো খবর:

অনেক চ্যালেঞ্জ সামনে রেখে সম্মেলনে আওয়ামী লীগ

পুরানো খবর:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে নাহিদ-রমেশ-মান্নান বাদ