২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’ করল বিএনপি, হাফিজ আহ্বায়ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন।

‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’ করল বিএনপি, হাফিজ আহ্বায়ক

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2024, 03:52 PM

Updated : 13 Mar 2024, 03:52 PM

চলতি বছরের স্বাধীনতা দিবস উদযাপনে ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’ গঠন করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কমিটি ঘোষণা করেন।

১৬ সদস্যের এই কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন রিজভী।

অন্য সদস্যরা হলেন- যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মাহবুবের রহমান শামীম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসাদুল হাবিব দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মোস্তাক আহমেদ, অনিন্দ্য ইসলাম অমিত, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, সাখাওয়াত হাসান জীবন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খান।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।