১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহিলা দলের সুলতানার মামলায় প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

২০২২ সালের গত ৬ নভেম্বর গ্রেপ্তার হন বিএনপির এই সাবেক সংসদ সদস্য।

মহিলা দলের সুলতানার মামলায় প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

সুলতানা আহমেদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 02:32 PM

Updated : 20 Jul 2023, 02:32 PM

দেওয়ার মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা তা দিতে পারেননি। সে কারণে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দেন।

ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য জানান।

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানার বিরুদ্ধে ২০২২ সালের ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ আনা হয় সেখানে।

পুরানো খবর:

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে মহিলা দল নেত্রী সুলতানা

পুরানো খবর:

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা দুই দিনের রিমান্ডে

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নেওয়ার পর সেদিন সকালে ঢাকায় ফিরে গ্রেপ্তার হন সুলতানা আহমেদ। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় পল্টন থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি ‘উসকানিমূলক ও আপত্তিকর’ কথা বলেন।