২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাই কমিশনারের বৈঠক

বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এ বৈঠক হয়েছে।

সিঙ্গাপুর হাই কমিশনারের সঙ্গে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিশেল লি ও হাই কমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন ছিলেন।

আর বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপির নেতারা বলছেন, বিকাল ৪টায় হাই কমিশনার ডেরেক লো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।