২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

লন্ডন প্রবাসী হুমায়ুন কবির আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফেরেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
হুমায়ুন কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) করা হয়েছে।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বর্তমানে বিএনপির পাঁচ যুগ্ম মহাসচিব হলেন- খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ। হুমায়ুন কবিরকে নিয়ে সেই সংখ্যা হল ছয়জনে।

লন্ডন প্রবাসী হুমায়ুন কবির আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফেরেন। তিনি এতদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বে পালন করছিলেন।