১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাংস্কৃতিক আয়োজনে শেষ হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 12:25 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি।

শনিবার বিকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের এ আয়োজনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা— জাসাস এ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করে। প্রধানমন্ত্রীসহ দলের স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।”

তিনি জানান, সংগীত পরিচালক ও গীতিকার ইথুন বাবুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী সাজ্জাদ হুসাইন পলাশ, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশ, শেহমান, আব্দুর রউফ, রোদসী, সানি, সাদমান পাপ্পু, শাহিনুর ও রাফিজা আলম প্রমুখ।

বিকাল সাড়ে ৩টায় ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে অনুষ্ঠান শুরু হয়, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে হয় আলোচনা সভা।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় কথা বলেন অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম, ইসমাইল জবিহউল্লাহ, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।