১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুম, খুন, লুটপাট নিয়ে ঢাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার

“প্রামাণ্যচিত্রে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র উপস্থাপন করা হবে,” বলছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 02:22 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ নিয়ে ঢাকার দশটি স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, “প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি ‘জুলাইয়ের গান’-এ প্রতিফলিত হবে মুক্তচিন্তা, মানবতা ও গণতন্ত্রের আদর্শ।”

ঢাকার যেসব স্থানে প্রামাণ্য দেখানো হবে, তার মধ্যে রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুরের টাউন হল প্রাঙ্গণ, বনানী এলিফ্যান্ট রোড এবং হাতিরঝিল (রামপুরা প্রান্ত)।

এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।