২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের নিয়ে জামায়াতের ইফতার

কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি দিয়েছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

রাজধানীর একটি হোটেলে এই ইফতার অনুষ্ঠানে মুসলিম দেশগুলোর পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইফতারে ইরাকের দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স বেইসান জে আবদুল লতিফ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার লুসিনডা বেল, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন ইউসেফ এস ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ অব মিশন ফিরিডেরিক মাদুরাউ, ইরানের ডেপুটি চিফ অব মিশন বাহরাম সাঈদ জাদেহ অংশ নেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভ্যাটিকেন সিটি, তুরস্ক, চীন, সুইডেন, সৌদি আরবের কূটনীতিকরাও এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

ইফতারে জামায়াত নেতাদের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির মজিবুর রহমান, ঢাকা মহানগর নায়েবে আমির আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার, আবদুর রব, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন প্রমুখ।