আশুরায় বিএনপি কার্যালয়ে মিলাদ
প্রতি বছরের মতো এবারও আশুরা উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করেছে বিএনপি।
উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকের পরিচালনায় মিলাদে দেশ ও জনগণের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতি বছর আশুরা ও ঈদে মিলাদুন্নবীতে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।
