২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি জাতির জনককে অস্বীকার করে: হানিফ

বিএনপি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 05:15 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহষ্পতিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন, গুম করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছিল।

“তারা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে অস্বীকার করে। দেশের স্বাধীনতা নস্যাৎ করার অপচেষ্টা করে।”

বর্তমানে তারা (বিএনপি) আন্দোলন করার কোনো ইস্যু পাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

দীর্ঘ নয় বছর পর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন আয়োজন করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাহাবুব উর আলম হানিফ।  

প্রধান অতিথি হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্বিতীয় অধিবেশন পরিচালনার দায়িত্ব দেন মাহাবুব উল আলম হানিফকে।

২০০৫ সালে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে রমেশ চন্দ্র সেন জেলা সভাপতি ও সাদেক হোসেন কুরায়শী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বর্তমান জেলা সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহামুদ চৌধুরী, নির্বাহী সদস্য ওবায়দুল মোক্তাদির প্রমুখ।

এছাড়া কাউন্সিলের প্রথম অধিবেশন স্থানীয় জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।