মওদুদকে ৪৮ ঘণ্টার মধ্যে পাসপোর্ট দেয়ার নির্দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে ৪৮ ঘণ্টার মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে মওদুদ নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
জরুরি ভিত্তিতে এমআরপি পেতে গত ২৪ ফেব্রুয়ারি আবেদন করেন মওদুদ। ৭২ ঘণ্টার মধ্যে পাসপোর্ট দেয়ার কথা থাকলেও তা না দেয়ায় ৫ মার্চ রিট করেন তিনি। পরদিন আদালত রুল দেয়।
