২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি সমর্থক সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 10:48 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে ও ডিইউজে) এর অর্ধশতাধিক সদস্য অংশ নেন।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের পর বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক হয়েছে।

বৈঠকে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরু উদ্দিন আহমেদ।

এছাড়াও ছিলেন এম এ আজিজ, আবদুস শহিদ, মু বাকের হোসাইন, আনোয়ারুল কবীর বুলু, খন্দকার হাসনাত করিম পিন্টু, নুরুল আমিন রোকন, এম আবদুল্লাহ, সৈয়দ আকরাম, শহীদুল ইসলাম, খুরশিদ আলম, কাদের গনি চৌধুরী, বাছির জামাল।

যশোরের মহিদুল ইসলাম মন্টু, আনোয়ারুল কবির নান্টু, বগুড়ার সৈয়দ ফজলে রাব্বী ডলার, মির্জা সেলিম রেজা,কুষ্টিয়ার আব্দুর রাজ্জাক বাচ্চু, নজরুল ইসলাম মুকুল, রাজশাহীর সরদার এম আনিসুর রহমান, মাহফিজুল ইসলাম রিপন, কুমিল্লার রমিজ খান আঞ্চলিক ইউনিয়নগুলোর প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান ছিলেন।