অস্ত্র-গুলিসহ ইউনিয়ন জামায়াত আমির গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কলাউজান ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আরো সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “কলাউজান ইউনিয়নের জামায়াত আমির নাজিম উদ্দিনকে (৩৭) তিনটি গুলি ও বন্দুকসহ সহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুই এলাকায় রাতভর অভিযান চালিয়ে আরো সাত জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।”
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি শাজাহান।
