চিকিৎসক নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি সমর্থক চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া।
নির্বাচন বর্জনের পর নির্দলীয় সরকার নিয়ে সংলাপের দাবি জানিয়ে আন্দোলনে থাকা বিএনপির চেয়ারপারসন বৃহস্পতিবার তার গুলশানের কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে বসেন।
রুদ্ধদ্বার বৈঠকে গত ৫ জানুয়ারির ভোট এবং বর্তমান পরিস্থিতিতে আন্দোলন এগিয়ে নেয়ার বিষয়ে খালেদা চিকিৎসক নেতাদের মত নিয়েছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
একদিন আগে বিএনপি সমর্থক পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা। ওই বৈঠকও রুদ্ধদ্বার বৈঠক ছিল।
ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে চিকিৎসকরা খালেদার বৈঠকে যান।
বৈঠকে ছিলেন অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক এ বি এম ভ‚ইয়া, অধ্যাপক আব্দুল মবিন খান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক এ জেড এম মাইদুল ইসলাম, অধ্যাপক খাদিজা খাতুন, অধ্যাপক ফিরোজা খাতুন, অধ্যাপক নূরউদ্দিন আহমেদ, অধ্যাপক মাঈনুল হাসান সাদিক, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক গাজী আব্দুল হক প্রমুখ।
এছাড়াও ছিলেন সাইফুল ইসলাম, মো.ফজলুল হক, ফিরোজা খাতুন, গাজী মাজহারুল ইসলাম দোলন, মওদুদ হোসেন আলমগীর, আজিজ রহিম, শাহাবুদ্দিন আহমেদ, গোলাম মাঈনুদ্দিন, এস এম রায়হান, শাহাবুদ্দিন তালুকদার, মজিবুর রহমান ভ‚ইয়া, সেলিনা বেগম, দেলোয়ারা বেগম পান্না।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন।
