খালেদার সঙ্গে দেখা করলেন পেশাজীবী নেতারা
বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধিদল চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
বুধবার রাত ৯টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসায় যান।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করেন।
বিরোধী দলীয় নেতার বাসার সামনে পুলিশের বসানো অতিরিক্ত নিরাপত্তা তুলে নেয়ার পর এই প্রথম পেশাজীবী নেতাদের একটি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করল।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডক্টরস অ্যসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফরি তুহিন এই প্রতিনিধি দলে ছিলেন।
