লালমনিরহাট বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ
১৮ দলের অবরোধের মধ্যে লালমনিরহাটে বিএনপির এক নেতার বাড়িতে ভাংচুরের পর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের বাড়িতে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
তিনি বলেন, দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে বাড়ির দরজা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে এবং তাকে না পেয়ে অগ্নিসংযোগ করে চলে যায়।
পরে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আশরাফুল আলম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলি।
এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতা বাবলা ।
