২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানজিদার বিরুদ্ধে আওলাদের অভিযোগ

ঢাকা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সানজিদা খানমের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ এনেছেন ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আওলাদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 12:59 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আওলাদ অভিযোগ করেন, সানজিদা খানম প্রার্থী না হয়েও জাতীয় পার্টির আবু হোসেন বাবলার পক্ষে নির্বাচনে প্রভাবিত করতে চাইছেন।

“তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় নির্বাচনে আমার পক্ষে যেন কেউ কাজ না করতে পারে, সেজন্য পুলিশ বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি করেই যাচ্ছেন।”

“সানজিদা খানম মাইকে ঘোষণা দিচ্ছেন, ‘নির্বাচনে ভোট যাকেই দেয়া হোক না কেন, লাঙ্গল প্রতীকের প্রার্থীকেই জয়ী ঘোষণা করা হবে।’

৩৭ বছর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকায় তার পক্ষেই এলাকার ৯০ ভাগ আওয়ামী লীগের নেতাকর্মী কাজ করছেন বলে দাবি করেন আওলাদ।