২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিএনপির ৩৯ নেতাকর্মী কারাগারে

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির ৩৯ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার আব্দুল্লাহ আল-মাসুদের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করেন।

নেতাকর্মীদের মধ্যে রয়েছেন নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি মো. জালালউদ্দিন, উপজেলা যুবদল সভাপতি আলিমুজ্জামান, উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুর আলম, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক মজিবর রহমান প্রমুখ।

নগরকান্দা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান বলেন, হত্যা মামলায় ওই নেতাকর্মীরা গত ২১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পান।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

গত ২৭ অক্টোবর ১৮ দলের অবরোধ চলাকালে নগরকান্দায় সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন মারুফ হোসেন নামের স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা।

এ ঘটনায় নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।